কুমারখালীর গড়াই তীরে অভিযান 

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীর সেই গড়াই নদীর তীরে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার যদুবয়রা ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নদীর তীর থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি কাটার অপরাধে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত। এসময় আদালত পরিচালনায় সহযোগীতা করে থানা পুলিশ। দণ্ডপ্রাপ্তররা হলেন-খোকসা উপজেলার ওসমানপুর এলাকার ওহাবের ছেলে শাজাহান (৩২), সোলাইমানের ছেলে সোহেল রানা (৩১), বাবু শেখের ছেলে মিজানুর রহমান (৩০) এবং কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের হাঁসদিয়া এলাকার হযরত আলীর ছেলে আবু বক্কর (৪৩)।

স্থানীয়রা জানান, ২৯ নভেম্বর থেকে স্থানীয় প্রভাবশালী আজিজল, মিঠু, মিজান, মামুন, কালাম মেম্বররা গড়ই নদীর তীর থেকে ব্যক্তিমালিকানাধীন ও সরকারি জমির মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করছে। এতে হুমকিতে পড়ছে নদীরপাড় ও কৃষি জমি। ভেঙে পড়ছে গ্রামীণ সড়ক। প্রতিবাদ করলে তারা দিচ্ছেন নানান হুমকি। এ তথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত বলেন, গড়াই নদীর তীরে ব্যক্তিমালিকানাধীন জমি থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে শাজাহান ও আবু বক্করকে ১০ দিনের এবং সোহেল ও মিজানুরকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।