কুমারখালী প্রতিনিধি ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালী সরকারি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে অত্র কলেজ চত্বরে সভার আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা থেকে পাঠ করা হয়। আলোচনা সভায় কুমারখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোল্লা মো. রুহুল আমীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অত্র কলেজের উপাধ্যক্ষ বিনয় কুমার সরকার, ইংরেজি বিভাগের শিক্ষক আজিজুল হক স্বপন, মার্কেটিং বিভাগের শিক্ষক খাদেমুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শবনম মুসতারী প্রমূখ। এসময় কুমারখালী সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।