কুমারখালী সরকারি বালিকা বিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপন

মোশারফ হোসেন ॥ উৎসবমুখর পরিবেশে কুষ্টিয়া কুমারখালী সরকারি বালিকা বিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী স্কুল  মাঠে অস্থায়ী মন্দিরে প্রতিমা স্থাপন করা হয়। এতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, শিক্ষার্থীরা  পূজায় অংশগ্রহণ করেন। সকাল থেকেই গীতা পাঠ এবং ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে চলে পূজার কার্যক্রম। দুপুর সাড়ে ১২টায় শুরু হয় বাণী অর্চনা। কুমারখালী সরকারি  বালিকা বিদ্যালয়ের আয়োজনে, সরস্বতী পূজা উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , কুমারখালী উপজেলা মাধ্যমিক কর্মকর্তা নাজমুল হক,

সহকারী মাধ্যমিক কর্মকর্তা সাইফুল আলম, কুমারখালী সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার মদক, একাডেমি  সুপারভাইজার আশিকুজ্জামান, সিনিয়র শিক্ষক সাইদুল ইসলাম, সহকারী শিক্ষক অমবেন্দ্রনাথ বিশ্বাস, রত্না রানী দে, ইতি রানী ঘোষ, পলি রানী প্রমুখ। এ সময় স্কুলের অন্যন্য শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অপরদিকে সরস্বতী পূজা উপলক্ষে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব দর্শনার্থীদের আনাগোনায় মুখরিত হতে দেখা গেছে পূজা মণ্ডপ। সকলের মুখে ছিল সুখ-সমৃদ্ধির প্রার্থনা।

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।