কুমিল্লায় আবাসিক হোটেল থেকে ১৫ জুয়াড়ি আটক

কুমিল্লার লাকসামে ‘হোটেল সুপার’ এ অভিযান চালিয়ে ১৫ জুয়াড়িকে আটক করেছে যৌথবাহিনী। জুয়ার বোর্ড থেকে নগদ ৮৩ হাজার ২৭০ টাকা, বিভিন্ন ব্রান্ডের ১৫টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃতদের কুমিল্লা বিজ্ঞ আদালতের মাধ‍্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গত বৃহস্পতিবার (৬ মার্চ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল এবং পুলিশ যৌথভাবে ওই আবাসিক হোটেলে অভিযান চালিয়ে জুয়াড়িদের আটক করে।

আটককৃতরা হলো, লাকসাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ফতেপুর গ্রামের মো. জসিম উদ্দিন (৫৮), একই ওয়ার্ডের গাজীমুড়া গ্রামের মো. সাইফুল (৩৮), মো. লাতু মিয়া (৬৫), এরশাদ হোসেন (৪৭), বিল্লাল হোসেন (৩৬), মো. সোহেল (৩৪), মো. আশিকুর রহমান (২৪), জহির উদ্দিন (২৮), একই ওয়ার্ডের ধামৈচা গ্রামের মো. দেলোয়ার হোসেন (৪৮), ১ নম্বর ওয়ার্ডের মিশ্রী গ্রামের অর্জুন সাহা (৪৬), ৫ নম্বর ওয়ার্ডের রাজঘাট বেপারী পাড়া মীর আলী সওদাগর বাড়ির মো. জসিম উদ্দিন (৩৭), লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লক্ষীপুর পূর্ব পাড়ার জাকির হোসেন (৪৮), উপজেলার আজগরা ইউনিয়নের ঘাটার নোয়াগাঁও মেম্বার বাড়ির মফিজুর রহমান (৬০), একই ইউনিয়নের দামবাহার গ্রামের মো. আব্দুর রাজ্জাক (৫৪) এবং নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরবাটা গ্রামের সফিক হাজী বাড়ির মো. আব্দুল কুদ্দুস (৪৪)।

লাকসাম থানা পুলিশ জানায়, লাকসাম দৌলতগঞ্জ বাজারের নোয়াখালী রেলগেইট সংলগ্ন পৌরসভা রোডের পাশে অবস্থিত ‘হোটেল সুপার’ নামক একটি আবাসিক হোটেলে জুয়ার আসর চলছিল। এমন সংবাদের ভিত্তিতে ওই আবাসিক হোটেলে পুলিশ এবং সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে।

এ সময় ১৫ জুয়াড়িকে আটক করা হয় এবং জুয়ার বোর্ড থেকে নগদ ৮৩ হাজার ২৭০ টাকা, বিভিন্ন ব্রান্ডের ১৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ব্যাপারে লাকসাম থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে লাকসাম থানায় একটি মামলা করা হয়েছে। গত শুক্রবার (৭ মার্চ) সকালে কুমিল্লার বিজ্ঞ আদালতের মাধ‍্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।