কুমিল্লায় গর্তের পানিতে ডুবে প্রাণ গেলো দুই শিশুর

কুমিল্লার চৌদ্দগ্রামে মাটি কাটা গর্তের পানিতে ডুবে রেদোয়ান (৪) ও মরিয়ম (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে উপজেলার শুভপুর ইউনিয়নের শুভপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, দুপুরে বাশার মিয়ার ছেলে রেদোয়ান (৪) ও তার ভাই শেখ আহম্মেদের মেয়ে মরিয়ম (৭) বাড়ির পাশে খেলছিল। হঠাৎ করে তাদের পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে বাড়ির পাশের মাটি কাটা গর্তের মধ্যে দুইজনকে ভাসতে দেখা যায়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাহাদাত হোসেন বলেন, পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় হাসপাতালে পৌছার আগেই তাদের মৃত্যু হয়েছে।

খবরওয়ালা/এমইউ 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।