কুমিল্লায় গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

কুমিল্লা নগরীর রেসকোর্স কাঠেরপুল এলাকায় মিলন বিবি (৫৫) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মরদেহটি বেডশিটে মুড়িয়ে খাটের নিচে ফেলে রাখা হয়েছিল। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় মজুমদার বাড়ির দ্বিতীয় তলার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মিলন বিবির গ্রামের বাড়ি জেলার বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামে।

নিহতের মেয়ে তানজিনা আক্তার জানান, “আমরা নোয়াখালী বেড়াতে গিয়েছিলাম। বিকেলে প্রতিবেশীরা ফোনে জানায়, বাসার দরজা খোলা আর আসবাবপত্র এলোমেলো। পরে তারা খাটের নিচে বেডশিটে মোড়ানো অবস্থায় আমার মায়ের গলাকাটা মরদেহ দেখতে পান।”

তানজিনা আরও জানান, কিছু স্বজনের সঙ্গে তাদের আর্থিক বিরোধ ছিল। বাসায় একা পেয়ে ওই স্বজনেরাই হয়তো তার মাকে হত্যা করেছে বলে তিনি সন্দেহ করছেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, “শুক্রবার সন্ধ্যায় মিলন বিবির মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে, বিস্তারিত পরে জানানো যাবে।”

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।