কুমিল্লায় তিন কোটি টাকার ভারতীয় আতশবাজি জব্দ

কুমিল্লায় তিন কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ আতশবাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেননি তারা। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ এ তথ্য জানান।

এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কাবিলা বাজার এলাকা থেকে আতশবাজিগুলো জব্দ করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্তের নেতৃত্বে বিজিবি এবং র‌্যাব সদ্যদের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। এক পর্যায়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা বাজার এলাকায় কালিক বিহীন একটি ট্রাকে তল্লাশি করা হয়।

এ সময় ট্রাকের ভেতর থেকে ১৪ লাখ ১৫ হাজার ৪০০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ আতশবাজি জব্দ করা হয়। এসব বাজির বর্তমান বাজারমূল্য তিন কোটি ৮ লাখ ৮ হাজার টাকা। জব্দ মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে বলে বিজিবির এ কর্মকর্তা জানান।

এদিকে গত ১২ মার্চ ভোরে জেলার চৌদ্দগ্রাম সীমান্তবর্তী মিয়াবাজার এলাকা থেকে সোয়া কোটি টাকা মূল্যের ভারতীয় ‘কিং কোবরা’ আতশবাজি জব্দ করেছে বিজিবি। ওই ঘটনায়ও বিজিবি কাউকে আটক করতে পারেনি।

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।