খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ই নভেম্বর ২০২৫, ৭:১৩ পিএম
কুমিল্লার নাঙ্গলকোটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুরা চাচাতো ভাই-বোন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের পশ্চিম পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শ্রীরামপুর গ্রামের হাফেজ বাড়ির মো. আহসানের মেয়ে সাদিয়া আক্তার (২১ মাস) এবং সালাউদ্দিনের ছেলে আরিয়ান হোসেন (২২ মাস)।
স্থানীয়রা জানান, আরিয়ানের বাবা সালাউদ্দিন ও সাদিয়ার বাবা আহসান দুজনই ওমানপ্রবাসী। বৃহস্পতিবার দুপুরে আরিয়ানের মা ফাহিমা ও সাদিয়ার মা নাদিয়া রান্নার কাজে ব্যস্ত থাকায় শিশু দুটি বাড়ির আঙিনায় খেলছিল। তারা বাড়ির ফটক পার হয়ে পুকুরের দিকে চলে যায়। পরে প্রতিবেশী নাছরিন আক্তার দুই শিশুকে পুকুরে ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়। পরে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী চিকিৎসা কর্মকর্তা রবিউল হাসান বলেন, ‘হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়।’
খবরওয়ালা /এসএস
মন্তব্য