কুয়াকাটায় একটি ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

কুয়াকাটায় একটি ইলিশ মাছ ৭ হাজার ৭০০ টাকায় বিক্রি হয়েছে। মাছটিরন ওজন ছিলো ২ কেজি ২২০ গ্রাম।

রবিবার (৬ জুলাই) দুপুরে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে জামাল মাতুব্বরের জালে মাছটি ধরা পড়ে।

মাছটি আশাখালী বাজারের বন্ধন ফিশ-২ নামের আড়তে বিক্রির জন্য আনলে নিলামের মাধ্যমে ১ লাখ ৪০ হাজার টাকা মণ দরে ৩ হাজার ৫০০ টাকা কেজিতে ৭ হাজার ৭০০ টাকায় ইলিশটি ক্রয় করেন স্থানীয় ব্যবসায়ী কবির। মাছটি দেখার জন্য অনেকেই ভিড় করেছে আড়তে।

জেলে জামাল মাতুব্বর বলেন, মাছ ধরার উদ্দেশে সাগরে গিয়ে বরাবরের মতো হাইর নামক স্থানে জাল ফেলি। এ সময় অন্য মাছের সঙ্গে মাছটি জালে ধরা পড়ে। বড় মাছের দামও অনেক বেশি হয়। সাগরে এমনিতেও এখন বেশি বড় মাছ মিলছে না। তবে বড় মাছ পেলে পরিবার-পরিজন নিয়ে ভালো থাকতে পারি।

এ বিষয়ে জানতে চাইলে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটি অত্যন্ত ভালো খবর। এটি নিষেধাজ্ঞার সুফলও বলা যায়। এ সাইজের মাছ মূলত গভীর সমুদ্রে থাকে। জালের প্রশস্ততা বাড়ালে এমন সাইজের মাছ বেশি বেশি ধরা পড়বে।

খবরওয়ালা/এফএস

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।