কুয়ালালামপুর বিমানবন্দরে ৩৬ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধভাবে প্রবেশ করার চেষ্টাকালে ৩৬ বাংলাদেশি নাগরিকসহ ৪৫ জনকে আটক করেছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। বুধবার (১৯ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে একেপিএস।

বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু করে তিন ঘণ্টা ধরে পরিদর্শন অভিযান চালানো হয়েছিল। পরিদর্শন অভিযানে মোট ১১৫ জন বিদেশিকে কাগজপত্র পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে ৪৫ জন এই দেশে প্রবেশের প্রয়োজনীয় শর্ত পূরণ করেনি। এর মধ্যে ৩৬ জন বাংলাদেশি এবং বাকি ৯ জন পাকিস্তানি।

কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, তাদের অবতরণ করতে দেওয়া হবে না। আরও তদন্তের জন্য আটকদের মনিটরিং ইউনিটের অফিসে নিয়ে যাওয়া হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে একেপিএস।

এর আগে, ১৭ মার্চ ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে ১৫ জন বাংলাদেশিকে আটক করে সংস্থাটি।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।