কুয়েটে দুই শিক্ষার্থীর ওপর দুর্বৃত্তদের হামলা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে কুপিয়ে জখম এবং অপর এক ছাত্রকে মারধর করেছে করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৭ মে) বিকেল আনুমানিক ৪টার দি‌কে কুয়েট সড়কে নি‌রি‌বি‌লি রেস্তরাঁর সাম‌নে এ ঘটনা ঘ‌টে। বর্তমানে ওই দুই শিক্ষার্থী খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে চি‌কিৎসাধীন।

আহত ওই দুই শিক্ষার্থীরা হ‌লেন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সাফওয়ান আহমেদ ইফাজ (২২) এবং অপরজন এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ আলসাত রাজিম।

স্থানীয় সূত্রে জানা যায়, তারা দুইজন কুয়েট রোড নি‌রি‌বি‌লি রেস্তোরাঁর সাম‌নে অবস্থান কর‌ছিলেন। বিকেল আনুমানিক ৪টার দি‌কে কয়েকজন দুর্বৃত্ত এসে তা‌দের ওপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় তা‌দের হা‌তে থাকা ধারা‌লো অস্ত্র দি‌য়ে ইফা‌জের বাম হা‌তে আঘাত ক‌রে এবং তার সঙ্গে থাকা রা‌জিম‌কে কিল ঘু‌ষি মে‌রে আহত ক‌রে। প‌রে স্থানীয়রা তা‌দের উদ্ধার ক‌রে চি‌কিৎসার জন্য হাসপাতা‌লে নি‌য়ে যায়।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ কেউ জানায়নি। তবে আমরা সিসিটিভি ফুটেজ দেখে এবং তদন্ত করে হামলাকারীদের ধরতে কাজ করছি।

খবরওয়ালা/এমইউ 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।