কুয়েট উপাচার্যকে লাঞ্ছনার ঘটনায় নিন্দা জানিয়েছে জাবি উপাচার্য

খবরওয়ালা ক্যাম্পাস ডেস্ক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাসুদকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান মনে করেন, উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত ও নিগৃহীত করা ফৌজদারি অপরাধ। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উপাচার্যরা অভ্যুত্থানের চেতনা ধারণ ও তা বাস্তবায়নে যখন দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, ঠিক সে সময়ে উপাচার্যের ওপর এই হামলা ফ্যাসিস্ট ও তাদের দোসরদের পুনর্বাসনের অপচেষ্টার শামিল।

প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহিংসতার জের ধরে একদল শিক্ষার্থী উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাসুদকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

খবরওয়ালা/টিএ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।