কুয়েতে সংকুচিত হচ্ছে বাংলাদেশি পণ্যের বাজার

কুয়েতে বাংলাদেশি পণ্য আমদানিতে দেশের বিভিন্ন দপ্তরের অনৈতিক লেনদেন, অসহযোগিতা ও প্রশাসনিক জটিলতার কারণে দিন দিন সংকুচিত হয়ে পড়ছে বাংলাদেশি পণ্যের বাজার। বিশেষ করে পোশাক শিল্প, মাছ, মাংস, সবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য—এই সব খাতে বাংলাদেশি পণ্যের প্রভাব কমে যাচ্ছে, যেখানে ভারতসহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর আধিপত্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ দূতাবাস মিলনায়তনে বাংলাদেশ থেকে আগত পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং উচ্চপর্যায়ের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে কুয়েতপ্রবাসী ব্যবসায়ীদের এক মতবিনিময় সভায় এসব বিষয় তুলে ধরা হয়।

কুয়েতে প্রায় সাড়ে তিন লাখ বাংলাদেশি প্রবাসী বসবাস করেন, যাদের বেশিরভাগই নিম্ন আয়ের সাধারণ শ্রমিক। আয়ের তুলনায় এখানে চিকিৎসা ব্যয় অনেক বেশি। এছাড়া ভাষাগত সমস্যার কারণে অসুস্থ হলে হাসপাতালগুলোতে বাংলাদেশিদের ভোগান্তিতে পড়তে হয়। তাই সরকারের সহযোগিতায় কুয়েতে একটি বাংলাদেশি হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানান ব্যবসায়ীরা।

রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় কুয়েতপ্রবাসী ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন দেশের উচ্চপর্যায়ের বিভিন্ন মন্ত্রণালয়ের নেতারা। তারা তাদের কিছু প্রশ্নের জবাব দেন এবং আলোচনার মাধ্যমে অন্যান্য সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।