কুষ্টিয়ায় অস্ত্রসহ যুবক গ্রেফতার

19 fay 8 2 24 কুষ্টিয়ায় অস্ত্রসহ যুবক গ্রেফতার
নিজ সংবাদ ॥ বুধবার (৭ ফেব্রুয়ারি) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর” খ “সার্কেল এর উপ পরিদর্শক রাসেল কবিরের নেতৃত্বে দেশী অস্ত্র এবং চায়না চাকু সহ মোহাম্মদ শরিফুল ইসলাম রফিক (২৭) কে আটক করা হয়েছে। সে কুষ্টিয়া পৌরসভার ১৮ নং ওয়র্ডের পশ্চিম মজমপুরের লুৎফর রহমানের ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় টিমকে সাথে নিয়ে কুষ্টিয়া পৌরসভায় ১৮ নং ওয়র্ডের পশ্চিম মজমপুরের রফিকের বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে গেলে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে রফিক বাড়ির ভেতর থেকে দরজা জানালা সব কিছু বন্ধ করে দেয়। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার উপ পরিদর্শক রাসেল কবির ৯৯৯ ফোন করে প্রশাসনের সহযোগিতায় বাড়ির মধ্যে প্রবেশ করে এবং আসামীর শয়ন কক্ষে বালিশের নিচ থেকে একটি দেশী অস্ত্র এবং চায়না চাকু সহ আসামি মোহাম্মদ শরিফুল ইসলাম রফিককে গ্রেফতার করেন। এই বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার উপ পরিদর্শক রাসেল কবির বাদী হয়ে গতকাল বুধবার কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-১১। এই বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার উপ পরিদর্শক রাসেল কবির জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানে গিয়েছিলাম। কিন্তু ঘটনাস্থলে মাদক না পেলেও অস্ত্রসহ আসামীকে আমরা গ্রেফতার করেছি।

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।