কুষ্টিয়ায় বন দিবসে সরকারি গাছ কর্তন

নিজ সংবাদ ॥ আন্তর্জাতিক বন দিবসে কুষ্টিয়ায় সরকারি গাছ কর্তনের মাহাউৎসব চালাচ্ছে জিয়ারখি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার নগর মহাম্মদপুর এলাকার সাদবার মেম্বার। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ, চোরসহ গাছ ধরে, চোরকে ছেড়ে দিয়ে কাটা গাছ আটক করে থানায় নেওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার (২৩ মার্চ) বিকালে নগর মহম্মাদপুর মৌজার লাহিনী জিকে ক্যানেল থেকে দিনভর সরকারি গাছ কেটে পাশের স’মিলে নিতে থাকে। এসময়  কুষ্টিয়া মডেল থানা পুলিশ খবর পেয়ে এসআই মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে পৌছে সাদবার মেম্বারসহ গাড়ি ভর্তি গাছ আটক করে। অঙ্গাত কারনে ঘটনা স্থল থেকে সাদবার মেম্বারকে ছেড়ে দিয়ে শুধু গাছের গাড়ি  পুলিশ থানায়  নিয়ে আসে বলে প্রত্যাক্ষদর্শীরা জানান। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, সরকারি গাছ কাটার সংবাদ পেয়ে গাছ উদ্ধার করা হয়েছে তবে তিনি ঘটনাস্থল থেকে কাউকে আট করার খবর অস্বীকার করেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।