কুষ্টিয়ায় বিজিবি’র অভিযানে কোকেন উদ্ধার

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার মিরপুরে বিজিবি’র অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম কোকেন উদ্ধার হয়েছে। গতকাল বুধবার (২৯ মে) মিরপুর রেলওয়ে স্টেশনে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এ মাদক উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া মাদকের সাথে জড়িত কেউ আটক হয়নি। বিজিবি ৪৭ সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া সেক্টরের ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের সার্বিক নির্দেশনায় সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিজিবি’র বিশেষ টহল দল কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়।এসময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২ কেজি ৫০০ গ্রাম কোকেন উদ্ধার করে। এ ঘটনায় মিরপুরের পোড়াদহ রেলওয়ে স্টেশন থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।