কুষ্টিয়ায় মামলা রেকর্ড করতে ঘুষ গ্রহণ

নিজ সংবাদ ॥ মামলা রেকর্ড করতে বাদীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে কুষ্টিয়ার ইবি থানার (ইসলামী বিশ্ববিদ্যালয়) ওসি শেখ ফরিদ উদ্দিন ও এসআই রাসেল সাত্তারকে ক্লোজ করা হয়েছে। গত রোববার অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপার মিজানুর রহমান থানা পরিদর্শন করে সত্যতা পাওয়ায় দু’জনের বিরুদ্ধে রাতেই ব্যবস্থা নেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার রাতে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তৈলটুপি গ্রামে যাত্রাপালা দেখতে যায় কুষ্টিয়ার ঝাউদিয়া ইউনিয়নের মাইজপাড়ার কয়েক যুবক। সেখানে তাদের মধ্যে ঝামেলা হয়।

পরদিন রাতে মাইজপাড়ার লিটনের চায়ের দোকানে ওই গ্রামের মোহাম্মদ সুজন ও রবিউল ইসলাম ওরফে কালুর সঙ্গে একই এলাকার জারিফুল ইসলাম ও সোহাগের মারামারি হয়। পরে মোহাম্মদ সুজনের পরিচিত মাইজপাড়ার সাগর ইসলাম সুজন ও রবিউল মামলার জন্য ইবি থানার এসআই রাসেল সাত্তারের সঙ্গে যোগাযোগ করেন। রাসেল বিষয়টি ইবি থানার ওসি শেখ ফরিদ উদ্দিনকে জানালে মামলা রেকর্ডের জন্য ১৫ হাজার টাকা দাবি করেন। সন্ধ্যায় এসআই রাসেলকে নিয়ে থানায় যান সাগর। সেখানে রাসেলের মাধ্যমে তিনি ৫ হাজার টাকা ওসির হাতে দেন। জানা যায়, ওসি টাকা দাবির পর ঝাউদিয়ায় বাড়ি পুলিশে কর্মরত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে পুরো বিষয়টি জানান সাগর ইসলাম। ঘুষ দেওয়ার ভিডিও ধারণ করে রাখেন। পরে পুলিশ সুপার সত্যতা পেয়ে দু’জনকে পুলিশ লাইনে ক্লোজ করেন।

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।