কুষ্টিয়ায় শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সাংবাদিকের ওপর হামলা

কুষ্টিয়ার মিরপুরে পূর্ব বিরোধের জেরে এক সাংবাদিককে প্রতিবেশীর নেতৃত্বে সংঘবদ্ধভাবে হাতুড়ি, ইট ও লোহার রড দিয়ে মারধর করা হয়েছে। আহত ফিরোজ আহমেদ স্থানীয় দৈনিক আজকের সূত্রপাতের প্রতিনিধি।

সোমবার ভোর ৫টার দিকে মিরপুর বিজিবি সেক্টরপাড়ায় তার নিজ বাড়ির সামনে এই ঘটনা ঘটে। দুই সপ্তাহ আগে তার নাতির সঙ্গে প্রতিবেশীর ছেলের খেলার সময় হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে হামলা চালানো হয়।

মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে ফিরোজ আহমেদের ওপর মিলনসহ ৪-৫ জন পরিকল্পিতভাবে আঘাত করে। তার মাথা, পা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লেগেছে। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফিরোজ আহমেদ মিরপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও আলো স্বেচ্ছাসেবী সংস্থার নির্বাহী পরিচালক। হামলার পর অভিযুক্ত মিলন ও তার পরিবার পলাতক রয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. হোসেন ইমাম জানিয়েছেন, ভুক্তভোগী এখনও আশঙ্কামুক্ত নন। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম বলেন, তদন্ত শেষে দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।