কুষ্টিয়ায় সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে গণত্রাণ সংগ্রহ 

নিজ সংবাদ ॥ বন্যার্তদের সহযোগিতায় ‘গণত্রাণ’ সংগ্রহ কর্মসূচি করেছে সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখা। এ কর্মসূচিতে নগদ অর্থসহ নানা সহায়তা দিচ্ছেন শিশু থেকে বৃদ্ধ সবাই। গতকাল সোমবার (২৬ আগস্ট) সকালে শহরের বড় বাজার রেলগেট এলাকায় এ কর্মসূচি শুরু করা হয়।

কুষ্টিয়ায় সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে গণত্রাণ সংগ্রহ 

কুষ্টিয়ায় সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে গণত্রাণ সংগ্রহ

এসময় গণত্রাণ’ সংগ্রহ কর্মসূচিতে সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম উল হাসান অপু বলেন, ‘বর্তমানে বানভাসি মানুষের যে অসহায়ত্ব তা আর কখনও দেখা যায়নি। বন্যাদুর্গত এলাকার প্রত্যেক মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিতে আমাদের এই কর্মসূচি।’এছাড়া সরকারি ত্রাণসামগ্রী যেন প্রত্যেক মানুষ পায় সেজন্য অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করেন অপু।

গুগল নিউজে খবরওয়ালা ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

এসময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক বকুল আলী, শহর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর রউফ রুবেল, বিএনপি নেতা জীবন, মনির সহ অন্যান্যরা। পরে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বানভাসিদের জন্য ত্রাণ সংগ্রহ করেন সংগঠনটির নেতৃবৃন্দরা। 

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।