কুষ্টিয়ায় হাতবোমা বিস্ফোরণ

Fay 12 2 1 24 কুষ্টিয়ায় হাতবোমা বিস্ফোরণমিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে একটি মার্কেট ভবনের ছাদে হাতবোমার বিস্ফোরণ হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ভবনের পাশেই জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের (কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা) সংসদ সদস্য সৈয়দা রাশিদা বেগমের বাড়ি। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশের শীর্ষ কর্মকর্তা ছুটে যান। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা রাশিদা বেগমের মিরপুর নতুন বাজার এলাকায় তাঁর বাড়িসংলগ্ন জেলা পরিষদের মার্কেট ভবনের ছাদে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট আওয়াজে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর শোনামাত্রই সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যান। রাতে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, জেলা পরিষদের মার্কেট ভবনের ছাদে হাতবোমা বিস্ফোরণ হয়েছে। এতে বোমার ভেতরে থাকা মার্বেল ছড়িয়ে পড়ে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে। এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।