কুষ্টিয়ার দৌলতপুর ও কুমারখালী থানার ওসি ক্লোজ

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি শেখ আউয়াল কবীর ও কুমারখালী থানার ওসি নজরুল ইসলামকে ক্লোজ করা হয়েছে। গতকাল রবিবার (১ ডিসেম্বর) দুপুরে তাকে কুষ্টিয়া পুলিশ লাইনে ক্লোজ করা হয়। তাদেরস্থলে দৌলতপুর থানায় ওসি হিসেবে যোগ দিয়েছেন মো. নাজমুল হুদা ও কুমারখালী থানায় যোগ দিয়েছেন মো. সোলাইমান শেখ। আনুমানিক একমাস আগে শেখ আউয়াল কবীর দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগ দিয়েছিলেন এবং মো. নজরুল ইসলাম কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগ দিয়েছিলেন ।

তারা যোগদানের পর কুমারখালী ও দৌলতপুরে আইন শৃঙ্গলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। বৃদ্ধি পায় খুন, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ দৌলতপুর থানায় দালালদের দৌরাত্ম। পাশাপাশি জেলার সীমান্তবর্তী উপজেলা দৌলতপুরের চলমান সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারার কারনে তাকে কুষ্টিয়া পুলিশ লাইনে ক্লোজ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে। এ বিষয়ে দৌলতপুর থানার নবাগত ওসি মো. নাজমুল হুদা জানান, গতকাল রোববার বিকেলে দৌলতপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছি। আগের ওসি শেখ আউয়াল কবীর কুষ্টিয়াতে আছেন। এখনও তাকে কোন থানায় দেওয়া হয়নি।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।