কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল

আজ ২১ ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবসটি বাঙালি জাতীর জন্য বিশেষ তাৎপর্য বহন করে। ২০২৫ সালে আজকের দিনটিও এর একটুও ব্যত্যয় ঘটেনি। একুশের প্রথম প্রহরে ১২.৪০ মিনিটে যখন কেন্দ্রীয় শহীদ মিনার সাধারণ মানুষদের জন্য খোলে দেয়া হলো ঠিক তখন থেকেই মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের ঢল নামে।

হাতে ফুল, ফুলের ডালা, বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,আমি কি ভুলিতে পারি’ এই অমর বাণীর সুর ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসছে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি।

শ্রদ্ধা জানতে আসা লোকেরা বলছেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালিকে অধিকার আদায় করে নিতে শিখিয়েছে। সে সময়ের আন্দোলন বাঙালির মধ্যে আজও সঞ্চারিত হয়। বাংলার মানুষ প্রতিবাদ করতে জানে তার অন্যতম দৃষ্টান্ত ছিলে ভাষা আন্দোলন।

আজিমপুর থেকে আসা মাহিমুল হক বলেন, আজিমপুর বাসা হওয়ায় প্রতি বছরই একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা জানাতে আসি। ১৯৫২ সালে আমাদের পূর্বসূরীরা ভাষার জন্য জীবন না দিলে আমরা মায়ের ভাষায় কথা বলতে পারতাম না। আজ ভাষাশহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

ধানমন্ডি থেকে আসা রওফুন আক্তার বলেন, বাংলা আমার ভাষা। বাংলা আমার মায়ের মুখের ভাষা। আমি বাংলা ভাষায় কথা বলতে গর্ববোধ করি। ভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদের প্রতি জানাই শ্রদ্ধা।

দিবসটিকে কেন্দ্র করে কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশপাশের এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

খবরওয়ালা/এমএ জেড

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।