দীর্ঘ ২৯ বছর পর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে বৈশ্বিক ক্রিকেট আসর আয়োজন করতে চলেছে পাকিস্তান। ক্রিকেটপ্রেমীদের অপেক্ষার বাধ ভেঙ্গে আর মাত্র ১২ দিন পর শুরু হবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির এই আয়োজন।
গতকাল ৭ ফেব্রুয়ারি ক্রিকেটপ্রেমীদের আগ্রহ–উন্মাদনার পালে হাওয়া লাগিয়ে আইসিসি প্রকাশ করেছে অফসিয়াল থিম সং। ‘জিতো বাজি খেল কে ‘ নামের গানটি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলাম।
আইসিসি তাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের পেজগুলোতে গতকাল দুপুরে থিম সংটির ভিডিও প্রকাশ করেছে। পোস্টটিতে লিখা হয়েছে, ‘অপেক্ষার পালা শেষ! চ্যাম্পিয়নস ট্রফির অফিশিয়াল সং “জিতো বাজি খেল কে”গেয়েছেন সুরের ওস্তাদ আতিফ আসলাম। তাঁর সঙ্গে আপনারও গান।’
অতিফ আসলামের কন্ঠে গানটি প্রযোজনা করেছেন আবদুল্লাহ সিদ্দিকী, গানটির গীতিকার আদনান ঢুল ও আসফান্দিয়ার আসাদ।
ভিডিওটিতে পাকিস্তানের সংস্কৃতির সম্মৃদ্ধতা ফুটিয়ে তোলা হয়েছে। গানটির মাধ্যমে রাস্তাঘাট ও বাজারের কোলাহল ,স্টেডিয়ামের উচ্ছ্বাস ছড়িয়ে পড়বে এবং বিশ্বের সকল ক্রিকেট অনুরাগীর অনুভূতী ধারণ করবে বলে আশা করছে আইসিসি। এরই মঝে গানটি জনপ্রিয়তা পেয়েছে অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতেও।
জনপ্রিয় তারকা আতিফ আসলাম গাটির অংশ হতে পেরে আনন্দিত। তিনি বলেছেন, ‘ক্রিকেট আমার খুবই পছন্দের খেলা এবং আমি ছোটবেলা থেকে সব সময় ফাস্ট বোলার হতে চেয়েছিলাম। খেলাটির প্রতি তীব্র আবেগের কারণে আমি দর্শকদের উদ্দীপনা, উচ্ছ্বাস ও অনুভূতিগুলো ভালোভাবে বুঝতে পারি। রোমাঞ্চে ঠাসা ও আবেগে ভরপুর ভারত-পাকিস্তান ম্যাচের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করতাম। চ্যাম্পিয়নস ট্রফির থিম সংয়ের অংশ হতে পারা আমার কাছে বিশেষ কিছু।’
খবরওয়ালা/এফএস



