কোনাপাড়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে বন্ধ হলো দূষণকারী সকল কারখানা

কোনাপাড়ার ময়লার ভাগাড় ও সামাদনগরে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট গত তিন দিন ধরে অভিযান চালিয়ে সকল বায়ুদূষণকারী ব্যাটারি কারখানা সিলগালা করে দিয়েছে। সোমবার ( ৩১ মার্চ) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রবিবার রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত যাত্রাবাড়ীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট। অভিযান চলে মান্ডা, গ্রীন সিটির পেছন অংশ, সামাদনগর, শরীফপুর, ময়লা রাস্তা মোড় ও কোনাপাড়ায়। এসব এলাকায় থাকা ঢালাই লোহার কারখানাগুলোও বন্ধ পাওয়া গেছে।

গতকাল রবিবারের অভিযানে গ্রীন মডেল টাউনের আশপাশের এলাকাও অন্তর্ভুক্ত ছিল। সেখানে ঢালাই লোহাসহ সব ধরনের কারখানা বন্ধ পাওয়া যায়। কোনাপাড়া এলাকার স্থানীয় বাসিন্দারা মোবাইল কোর্টের সঙ্গে উপস্থিত ছিলেন। তাদের মতে, অভিযানের ফলে ব্যাটারি কারখানা আর নেই। তবে কেউ নতুন করে চালালে তারা জানাবেন।

অভিযানে যাত্রাবাড়ী থানা পুলিশ, টহল পুলিশ ও লাইন পুলিশ উপস্থিত ছিল। স্থানীয় বাসিন্দারাও অভিযানে অংশ নেন।

উল্লেখ্য, বর্ণিত স্থানগুলোতে অবৈধ সীসা ব্যাটারি কারখানাগুলো হতে ধোয়া নির্গত করে পুরো এলাকায় বায়ুদূষণ ঘটাচ্ছিলো। এলাকাবাসীর অঅভিযোগের প্রেক্ষিতে ঐএলাকায় পরিবেশ অধিদপ্তর ধারাবাহিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে সকল দূষণকারী কারখানা বন্ধ করে দেয়।

 

খবরওয়ালা/এমবি
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।