সোমবার, ১ই জুন ২০২৬, ১৮শে জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ১ই জুন ২০২৬, ১৮শে জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ :
ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হাসপাতালে শ্বাসরুদ্ধকর পরিবেশেই প্রাণহানি, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয়টি নবজাতক শিশুর রহস্যজনক মৃত্যু ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হাসপাতালে শ্বাসরুদ্ধকর পরিবেশেই প্রাণহানি, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয়টি নবজাতক শিশুর রহস্যজনক মৃত্যু ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হাসপাতালে শ্বাসরুদ্ধকর পরিবেশেই প্রাণহানি, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয়টি নবজাতক শিশুর রহস্যজনক মৃত্যু ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হাসপাতালে শ্বাসরুদ্ধকর পরিবেশেই প্রাণহানি, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয়টি নবজাতক শিশুর রহস্যজনক মৃত্যু ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হাসপাতালে শ্বাসরুদ্ধকর পরিবেশেই প্রাণহানি, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয়টি নবজাতক শিশুর রহস্যজনক মৃত্যু ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হাসপাতালে শ্বাসরুদ্ধকর পরিবেশেই প্রাণহানি, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয়টি নবজাতক শিশুর রহস্যজনক মৃত্যু ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হাসপাতালে শ্বাসরুদ্ধকর পরিবেশেই প্রাণহানি, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয়টি নবজাতক শিশুর রহস্যজনক মৃত্যু ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হাসপাতালে শ্বাসরুদ্ধকর পরিবেশেই প্রাণহানি, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয়টি নবজাতক শিশুর রহস্যজনক মৃত্যু ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হাসপাতালে শ্বাসরুদ্ধকর পরিবেশেই প্রাণহানি, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয়টি নবজাতক শিশুর রহস্যজনক মৃত্যু ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হাসপাতালে শ্বাসরুদ্ধকর পরিবেশেই প্রাণহানি, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয়টি নবজাতক শিশুর রহস্যজনক মৃত্যু

অফবিট

কোন দেশের ঝুলিতে কয়টি নোবেল

খবরওয়ালা অনলাইন ডেস্ক

প্রকাশ: সোমবার, ৭ জুলাই ২০২৫

কোন দেশের ঝুলিতে কয়টি নোবেল
ছবি: সংগৃহীত

নোবেল পুরস্কার বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর একটি, যা প্রথম চালু হয় ১৯০১ সালে। শুরুতে পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য ও শান্তি—এই পাঁচ ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হতো। অর্থনীতির পুরস্কারটি যোগ হয় ১৯৬৯ সালে। সুইডেনের বিখ্যাত প্রকৌশলী, রসায়নবিদ ও উদ্ভাবক আলফ্রেড নোবেল তাঁর উইলে নির্দেশ দেন যে, এই পুরস্কার প্রতিবছর তাঁদের দেওয়া হবে, যাঁরা ‘গত বছরে মানবজাতির সর্বোচ্চ উপকার করেছেন।’

১৮৯৬ সালের ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেল মারা যান। নোবেল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে তাই দিনটিকে বেছে নেওয়া হয়েছে। নোবেল পুরস্কার জয়ে সবচেয়ে এগিয়ে থাকা ১০ দেশ নিয়ে আজকের আয়োজন।

যুক্তরাষ্ট্র

২০০৯ সালের ১০ ডিসেম্বর অসলো হলে নিজের মেডেল ও সনদ হাতে শান্তিতে নোবেল পুরস্কারজয়ী যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা

২০০৯ সালের ১০ ডিসেম্বর অসলো হলে নিজের মেডেল ও সনদ হাতে শান্তিতে নোবেল পুরস্কারজয়ী যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামাছবি: রয়টার্স

নোবেল পুরস্কারের ইতিহাসে পশ্চিমা দেশগুলোর আধিপত্য চোখে পড়ার মতো। এর পেছনে বিশ্ববিদ্যালয়, গবেষণার সুযোগ, ভাষাগত আধিপত্যসহ নানা কারণ কাজ করছে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি নোবেল পুরস্কার গেছে যুক্তরাষ্ট্রে, ৪২৩টি। মার্কিনরা সবচেয়ে বেশি ১০৯ বার চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন। এর পর যথাক্রমে পদার্থবিদ্যায় ১০০ বার, রসায়নে ৮৬ বার, অর্থনীতিতে ৬৯ বার, শান্তিতে ২৮ বার ও সাহিত্যে ১৫টি নোবেল পুরস্কার গেছে যুক্তরাষ্ট্রের ঘরে।

যুক্তরাষ্ট্রের চারজন সাবেক প্রেসিডেন্ট শান্তিতে নোবেল পুরস্কার জিতেছেন। তাঁদের মধ্যে থিওডোর রুজভেল্ট ১৯০৬ সালে, উড্রো উইলসন ১৯১৯ সালে, জিমি কার্টার ২০০২ সালে ও বারাক ওবামা ২০০৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান।

যুক্তরাজ্য

স্যার উইলিয়াম রামসে

স্যার উইলিয়াম রামসেছবি: আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) ফেসবুক পাতা থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি নোবেল পুরস্কার গেছে যুক্তরাজ্যে, ১৪৩টি। চিকিৎসাবিজ্ঞানে অবদানের জন্য যুক্তরাজ্যের নাগরিকেরা সবচেয়ে বেশি ৩৬টি নোবেল পুরস্কার জিতেছেন। এর পরেই আছে রসায়ন।

যুক্তরাজ্যের হয়ে প্রথম নোবেল পুরস্কার জেতেন বিজ্ঞানী স্যার উইলিয়াম রামসে। তিনি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেননসহ নোবেল গ্যাসের একটি সম্পূর্ণ পরিবার আবিষ্কার করেন। নোবেল গ্যাস হলো একধরনের রাসায়নিক মৌল, যা খুব কম বিক্রিয়াশীল।

এ ছাড়া পদার্থবিদ্যায় ২৮টি, শান্তিতে ১৪টি, অর্থনীতিতে ১০টি ও সাহিত্যে ৮টি নোবেল পুরস্কার গেছে যুক্তরাজ্যে।

জার্মানি

জার্মানির ৫৫ ইউরো মূল্যের ডাকটিকিটে আলবার্ট আইনস্টাইন, ২০০৫

জার্মানির ৫৫ ইউরো মূল্যের ডাকটিকিটে আলবার্ট আইনস্টাইন, ২০০৫ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পর সবচেয়ে বেশি নোবেল পুরস্কার জয়ের তালিকায় ৩ নম্বরে আছে জার্মানি। এখন পর্যন্ত ১১৫টি নোবেল পুরস্কার গেছে জার্মানিতে। জার্মানরা সবচেয়ে বেশি ২৯টি নোবেল পুরস্কার জিতেছেন রসায়নে। এরপর যথাক্রমে ২৪টি পদার্থবিদ্যায়, ১৭টি চিকিৎসাশাস্ত্রে, ৮টি সাহিত্যে, শান্তিতে ৫টি ও ১টি অর্থনীতিতে।

নোবেলজয়ী জার্মান বিজ্ঞানীদের মধ্যে রয়েছেন জগদ্বিখ্যাত আলবার্ট আইনস্টাইন।

কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যার তত্ত্ব দেওয়ার জন্য আইনস্টাইন ১৯২১ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান। বিজ্ঞানের অগ্রযাত্রায় অসামান্য অবদান রাখা আইনস্টাইনের বিখ্যাত ইকুয়েশন (E=mc2) ও থিওরি অব রিলেটিভিটি বা আপেক্ষিকতা তত্ত্ব প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জে করে বিশ্ব সম্পর্কে আমাদের জানাকে পাল্টে দিয়েছে।

ফ্রান্স

মেরি কুরি

মেরি কুরিছবি: এএফপি

শিল্প, সাহিত্য ও সংস্কৃতিচর্চার স্বর্গভূমি বলা হয় ফ্রান্সকে। এখন পর্যন্ত ৭৬টি নোবেল পুরস্কার গেছে ফ্রান্সে। এর মধ্যে সাহিত্য নোবেল পুরস্কার ১৬টি।

ফ্রান্সে সবচেয়ে বেশি নোবেল পুরস্কার গেছে পদার্থবিদ্যা বিভাগ থেকে, ১৭টি। এ ছাড়া রসায়নে ১০টি, চিকিৎসাশাস্ত্রে ১১টি, শান্তিতে ৯টি ও অর্থনীতিতে ৩টি নোবেল জিতেছেন ফ্রান্সের নাগরিকেরা।

প্রথম নারী হিসেবে নোবেল পুরস্কার জয় করেন ফরাসি বিজ্ঞানী মেরি কুরি। মেরি কুরির জন্ম পোল্যান্ডে, পরে তিনি ফ্রান্সের নাগরিকত্ব গ্রহণ করেন। তেজস্ক্রিয়তা নিয়ে গবেষণায় মেরি কুরি ও তাঁর স্বামী পিয়েরে কুরি অসামান্য অবদান রেখেছেন। এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখার জন্য পিয়েরে কুরির সঙ্গে ১৯০৩ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জেতেন মেরি কুরি। শুধু তা-ই নয়, মেরি কুরি একমাত্র বিজ্ঞানী, যিনি দুটি ভিন্ন ক্ষেত্রে নোবেল পুরস্কার জিতেছেন।

সুইডেন

আলফ্রেড নোবেল (১৮৩৩-১৮৯৬) প্রতিকৃতি: এমিল ওস্টারম্যান

আলফ্রেড নোবেল (১৮৩৩-১৮৯৬) প্রতিকৃতি: এমিল ওস্টারম্যান

সুইডেনের স্টকহোমের নোবেল ফাউন্ডেশন থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়। এখন পর্যন্ত ৩৪টি নোবেল পুরস্কার সুইডেনে রয়ে গেছে। সাহিত্য ও চিকিৎসাশাস্ত্রে আটটি করে নোবেল পুরস্কার পেয়েছেন সুইডেনের নাগরিকেরা। এরপর যথাক্রমে রসায়নে পাঁচটি, শান্তিতে পাঁচটি, পদার্থবিদ্যায় চারটি ও অর্থনীতিতে দুটি নোবেল পুরস্কার।

জাপান

জাপানের পরমাণু অস্ত্রবিরোধী সংগঠন নিহন হিদানকায়ো ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়

জাপানের পরমাণু অস্ত্রবিরোধী সংগঠন নিহন হিদানকায়ো ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়ছবি: নোবেল পুরস্কারের ফেসবুক পেজ থেকে নেওয়া

এশিয়ার দেশগুলোর মধ্যে সবচে বেশি নোবেল পুরস্কার গেছে জাপানে। এখন পর্যন্ত জাপানের নাগরিকেরা ৩১টি নোবেল পুরস্কার জিতেছেন। দেশটিতে সবচেয়ে বেশি নোবেল পুরস্কার গেছে পদার্থবিদ্যায়। এরপর যথাক্রমে রসায়নে সাতটি, চিকিৎসাশাস্ত্রে পাঁচটি এবং সাহিত্য ও শান্তিতে দুটি করে নোবেল পুরস্কার জাপানে গেছে।

গত বছর শান্তিতে নোবেল পুরস্কার জেতে জাপানের পরমাণু অস্ত্রবিরোধী সংগঠন নিহন হিদানকায়ো। পরমাণু অস্ত্রমুক্ত একটি বিশ্ব গড়ার পক্ষে সংগঠনটি কাজ করে যাচ্ছে। বিশ্বের একমাত্র দেশ জাপান, যেখানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছিল।

রাশিয়া

সোভিয়েত-পূর্ব রুশ সাম্রাজ্য যুগে রুশ বিজ্ঞানচর্চার বিকাশকালীন ১৯০৪ সালে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার জেতেন চিকিৎসাবিজ্ঞানী ইভান পাভলোভ। এখন পর্যন্ত মোট ৩০টি নোবেল পুরস্কার গেছে রাশিয়ায়। এর মধ্যে পদার্থবিদ্যায় ১১টি, রসায়নে ৩টি, সাহিত্যে ৬টি, চিকিৎসাশাস্ত্রে ২টি, শান্তিতে ৫টি ও অর্থনীতিতে ৩টি।

কানাডা

চিকিৎসাবিজ্ঞানে সবচেয়ে কম বয়সী নোবেল বিজয়ী কানাডার ফ্রেডেরিক ব্যান্টিং। ইনসুলিন আবিষ্কারের জন্য ১৯২৩ সালে চিকিৎসাশাস্ত্রে যৌথভাবে নোবেল পুরস্কার পান তিনি। তখন তাঁর বয়স ছিল মাত্র ৩২ বছর। এখন পর্যন্ত ২৮টি নোবেল গেছে কানাডায়। এর মধ্যে সাতটি পদার্থবিদ্যায়, সাতটি রসায়নে, দুটি সাহিত্যে, ছয়টি চিকিৎসাশাস্ত্রে, দুটি শান্তিতে, সাহিত্যে দুটি ও অর্থনীতিতে চারটি নোবেল জয় করেছেন কানাডার নাগরিকেরা।

সুইজারল্যান্ড

২৭টি নোবেল পুরস্কার নিয়ে সবচেয়ে বেশি নোবেল পুরস্কারজয়ী দেশের তালিকায় ৯ নম্বরে রয়েছে সুইজারল্যান্ড। পদার্থবিদ্যায় আটটি, রসায়নে সাতটি, সাহিত্যে দুটি, চিকিৎসাশাস্ত্রে সাতটি ও শান্তিতে তিনটি নোবেল পুরস্কার সুইজারল্যান্ডে গেছে।

অস্ট্রিয়া

২৫টি নোবেল পুরস্কার নিয়ে সবচেয়ে বেশি নোবেল পুরস্কারজয়ী দেশের তালিকায় ১০ নম্বরে রয়েছে অস্ট্রিয়া। পদার্থবিদ্যায় আটটি, রসায়নে ছয়টি, সাহিত্যে তিনটি, চিকিৎসাশাস্ত্রে পাঁচটি, শান্তিতে দুটি ও অর্থনীতিতে একটি নোবেল পুরস্কার অস্ট্রিয়া গেছে।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ