মিরপুরে পিতার হাসুয়ার কোপে গুরুতর জখম পুত্র

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে পিতার হাসুয়ার কোপে পুত্রের গুরুতর জখম হও্য়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (২৬ আগষ্ট) সকালে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রাম স্কুল পাড়া মসজিদ সংলগ্ন মোলাম শেখের বাড়িতে এ ঘটনা ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়- আটিগ্রামের মোলাম নামের এক ব্যক্তি প্রায়ই তার স্ত্রীকে মারধর করে। তাছাড়া সে সামাজিক বিভিন্ন অপরাধের সাথে জড়িত।

মিরপুরে পিতার হাসুয়ার কোপে গুরুতর জখম পুত্র

মিরপুরে পিতার হাসুয়ার কোপে গুরুতর জখম পুত্র

গতকাল সোমবার সকালে পারিবারিক কোন্দলে মোলাম তার স্ত্রীকে বেধড়ক মারধোর করে। পরে সে বড় সাইজের একটা হাসুয়া নিয়ে তার স্ত্রীকে কোপ মারে । এ সময় তার ছেলে আকাশ (১৬) ঠেকাতে গেলে হাসুয়ার কোপ গিয়ে আকাশের ঘাড়ে পিঠে লাগে এবং গভীর ক্ষত হয়ে ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে। এ সময় স্থানীয় লোকজন আকাশকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ জানান-এ ধরনের অভিযোগ এখনো পাইনি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

গুগল নিউজে খবরওয়ালা ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।