কোরবানির পশু জবাই ও মাংস কাটতে গিয়ে আহত ৬৪১ জন

ঈদের দিন ও তার আগের দিন কোরবানির পশু কেনা ও জবাই করতে গিয়ে ৬৪১ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১৮১ জনের জরুরি অস্ত্রোপচার করতে হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন ২০৭ জন।

রোববার (৮ জুন) রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র (নিটোর) এসব তথ্য জানিয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, ঈদের দিন সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ৭০-৮০ জন নতুন রোগী হাসপাতালে এসেছেন। এর আগের দিনও একই ধরনের ঘটনা ঘটেছে।

নিটোরের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রিপন ঘোষ জানান, ঈদের দিন ৩২৫ জন আহত রোগী এসেছেন। তাদের মধ্যে ১০২ জনের জরুরি অস্ত্রোপচার করা হয়েছে। বাকি রোগীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি গেছেন।

তিনি বলেন, ঈদের আগের দিন পশু কিনতে গিয়ে লাথিতে আহত হয়ে এসেছেন ৩১৬ জন। এদের মধ্যে ৭৯ জনের অপারেশন করতে হয়েছে। ভর্তি হয়েছেন ৮৫ জন।

ডা. রিপন বলেন, কেউ কসাই ছাড়া নিজেরা পশু কোরবানি করতে গিয়ে হাত-পা কেটেছেন, কেউ রগ কেটেছেন। অনেকের হাত-পা ভেঙেছে। গুরুতর না হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

খবরওয়ালা/এন

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।