কোরবানির ১০ দিন ঢাকায় কোনো কাঁচা চামড়া ঢুকবে না: বাণিজ্য উপদেষ্টা

কোরবানির ঈদের ১০ দিন রাজধানীতে কোনো কাঁচা চামড়া ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রবিবার (২৫ মে) সচিবালয়ে কাঁচা চামড়ার দাম নির্ধারণ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, ‘চামড়া সুষ্ঠুভাবে সংরক্ষণের জন্য প্রথমবারের মতো ৩০ হাজার টন লবণ বিনামূল্যে জেলা প্রশাসকদের মাধ্যমে মাদ্রাসা ও এতিমখানায় দেওয়া হবে। দশ দিন পর্যন্ত কাঁচা চামড়া ঢাকার শহরে ঢুকতে দেওয়া হবে না।

শেখ বশিরউদ্দিন জানান, অন্যান্যবারের মতো এবার কাঁচা চামড়া রপ্তানিতে কোনো নিষেধাজ্ঞা থাকবে না। তিনি বলেন, ‘এবার দেশের বাজারে চামড়া বিক্রি না হলে আন্তর্জাতিক বাজারে বিক্রি করা যাবে।’

এ সময় এ বছরের জন্য কাঁচা চামড়ার নির্ধারিত দাম গণমাধ্যমের সামনে তুলে ধরেন তিনি। শেখ বশিরউদ্দিন বলেন, ‘এবার প্রায় ৮৬ হাজার কসাইকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ঢাকায় ছোট গরুর লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৫০, ঢাকার বাইরে ১ হাজার ১৫০ টাকা। আর খাসির চামড়া প্রতি স্কয়ার ফিট ঢাকায় বিক্রি হবে ২২ টাকায়, বকরি বিক্রি হবে ২০ থেকে ২২ টাকা।’

খবরওয়ালা/এন 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।