ক্যাম্পেই প্রাণ গেলো র‌্যাব সদস্যের

পটুয়াখালী র‍্যাব-৮ সিপিসি-১ ক্যাম্পে মনিরুজ্জামান (৩০) নামের এক র‍্যাব সদস্য মারা গেছেন।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে ব্যারাক থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মনিরুজ্জামান খুলনার পাইকগাছা উপজেলার মৌখালী গ্রামের মজিবুর রহমানের ছেলে। তার স্ত্রী তিন সন্তান নিয়ে গ্রামের বাড়িতেই বসবাস করেন।

সহকর্মীদের বরাতে জানা গেছে, সকালে ডিউটি শেষে ব্যারাকে বিশ্রাম নিতে যান মনিরুজ্জামান। জোহরের নামাজের সময় ঘুম থেকে না ওঠায় সহকর্মীরা ডাকতে গেলে কোনো সাড়া না পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যান তারা। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ডা. মশিউর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে র‍্যাব-৮ (বরিশাল) সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসান জানান, মনিরুজ্জামান অত্যন্ত ভদ্র ও ধর্মপ্রাণ ছিলেন। সকালে ডিউটি শেষে ব্যারাকে এসে সহকর্মীকে বলেন, জোহরের নামাজের সময় যেন তাকে ডেকে দেন। পরে ডাকার পরও সাড়া না দিলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি স্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।