ক্ষমতায় এলে জুলাই শহীদ ও আহতদের দায়িত্ব নেবে বিএনপি: রিজভী

বিএনপি ক্ষমতায় এলে জুলাই আন্দোলনের সব শহীদ পরিবারের ও আহতদের পুরো দায়িত্ব রাষ্ট্র নেবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৩ মে) দুপুরে তারক রহমানের দেওয়া নগদ অর্থ সহায়তা পৌঁছে দিতে নরসিংদী সদরে শহীদ আরমান মোল্লার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত শেষে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘শহীদদের ত্যাগরে বিনিময়ে এ অন্তর্বর্তী সরকার হয়েছে। তাদের জন্য আমরা আজ নিরাপদে রাজনীতি করতে পারছি। তাদের আমরা ভুলে গেলে চলবে না।’

তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, ‘শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর দায়িত্ব ছিল সরকার ও রাষ্ট্রের। যা বর্তমান সরকার করতে পারেনি পুরোপুরি।’
 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।