ক্ষমা চেয়ে পদত্যাগ করলেন বাগছাসের মুখ্য সংগঠক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)-এর মুখ্য সংগঠক মো. হাসিবুল ইসলাম সংগঠন থেকে পদত্যাগ করেছেন।

তিনি জানিয়েছেন, গত ১৯ আগস্ট আনুষ্ঠানিকভাবে সংগঠনের আহ্বায়কের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘দায়িত্বকালীন সময়ে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা করেছি। যদি কোনো ভুল হয়ে থাকে, সহকর্মীরা তা ক্ষমার চোখে দেখবেন বলে আশা করি।’ তিনি আরও জানান, গণতান্ত্রিক ছাত্রসংসদ তার কাছে শুধু একটি সংগঠন নয়, বরং আবেগ ও অনুভূতির নাম।

রাজনীতিতে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করে হাসিবুল ইসলাম বলেন, ‘জুলাই আন্দোলনে দেশ ও জনগণের প্রতি যে দায়বদ্ধতা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে রাজপথের লড়াই চলবে এবং ভবিষ্যতেও আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে।’

এর আগে ডাকসু নির্বাচনে বাগছাসের ঘোষিত ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মনোনীত হলেও শেষ মুহূর্তে তিনি সরে দাঁড়ান। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. হাসিবুল ইসলাম সরকার পতনের পর নতুনভাবে গঠিত গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখায় মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করেন।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।