খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে ১৯ দোকান পুড়ে ছাই

খাগড়াছড়ির জালিয়াপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (৫ অক্টোবর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে গুইমারা উপজেলার জালিয়াপাড়া ইসমাইল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগড় ও মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ততক্ষণে পুরো মার্কেটের ১৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

দোকান মালিকদের দাবি, আগুনে অন্তত ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ছিল- তেলের দোকান, মোটর গ্যারেজ, হোটেল, ফার্নিচার ও মুদি দোকানসহ নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান।

ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যবসায়ীদের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের উৎপত্তি হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে উপজেলা প্রশিক্ষক আল-আমিন স্থানীয় হিল ভিডিপি ও ভিডিপি মৌলিক প্রশিক্ষণ গ্রুপে বার্তা প্রেরণ করেন।

পরে ২০-২৫ জন ভিডিপি সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নেভানোর কাজে যোগ দেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি সেনা জোন অধিনায়ক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও গুইমারা থানার ওসি।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।