খাগড়াছড়িতে আগুনে পুড়ে ছাই ১৬ দোকান

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বোয়ালখালী বাজারের ১৬টি ব্যবসা দোকান আগুনে পুড়ে গেছে।

বুধবার (২৬ মার্চ) রাত দেড়টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।

বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে দাবী স্থানীয় ব্যবসায়ীদের।সেনাবাহিনীর দীঘিনালা জোন, বাবুছড়া জোনের ৭ বিজিবি ও স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-সহকারী পচিালক মোহাম্মদ জাকির হোসেন জানান, প্রাথমিকভাবে একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমান কোটি টাকা ছাড়াবে।

বাজার পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম বলেন, ঈদ ও বৈসাবি উৎসবকে সামনে রেখে ব্যবসায়ীরা দোকানে পর্যাপ্ত মালামাল মজুদ করেছিল। হঠাৎ আগুনে সব পুড়ে যাওয়ায় ব্যবসায়ীরা সর্বস্বান্ত।

উল্লেখ্য, চলতি বছরের ৭ মার্চ আগুনে বোয়ালখালী বাজারের বহু দোকানপাট পুড়ে যায়। ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর পাহাড়ি-বাঙ্গালী দাঙ্গায় আরো একবার পুড়েছিল এই বাজারটি।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।