খাগড়াছড়িতে নদীতে ডুবে দুইজনের মৃত্যু

খাগড়াছড়ির চেঙ্গী নদীতে ডুবে রিয়া চাকমা (২০) ও পিয়াসি চাকমা (১৪) নামের দুইজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়ার নলছড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা।

নিহত পিয়াসি চাকমা নলছড়া এলাকার বাসিন্দা বিদেশি চাকমা এবং রিয়া চাকমা একই এলাকার রূপায়ন চাকমার মেয়ে।

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, বেলা পৌনে ১১টার দিকে চেঙ্গী নদীর পাড়ে পাঁচজন মিলে শামুক খুঁজতে যায়। এসময় শরীরের ভারসাম্য হারিয়ে রিয়া চাকমা চেঙ্গী নদীতে পড়ে যান। তাকে উদ্ধার করতে পিয়াসি চাকমাও ঝাঁপ দেন নদীতে। পানির গভীরতা বেশি থাকায় তিনিও ডুবে যান।

এসময় সঙ্গে থাকা অন্যরা স্থানীয়দের খবর দিলে নদীতে জাল ফেলে এক ঘণ্টা চেষ্টা পর দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

খবরওয়ালা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।