খালেদা জিয়া দেশে ফেরার বিষয়ে যা জানা গেলো

খবরওয়ালা অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঈদুল ফিতরের পর দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের সফরসঙ্গী ও উপদেষ্টা এনামুল হক চৌধুরী। গতকাল সোমবার সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, তবে দেশে ফেরার তারিখ সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা বাসায় গিয়ে খালেদা জিয়াকে ফলোআপ করছেন নিয়মিত। তাঁর শারীরিক অবস্থা ভালো।পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাচ্ছেন।

তিনি আরও জানান, চিকিৎসা এখন পুরোপুরি শেষ হয়েছে, এটা বলা যাবে না। লন্ডনের বিশেষায়িত হাসপাতাল ‘দ্য লন্ডন ক্লিনিকে’র লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

চিকিৎসকরা রোস্টার করে বাসায় দেখে যাচ্ছেন। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড যেদিন বলবে সেদিনই তিনি দেশে ফিরবেন। খালেদা জিয়ার ১৫ জন সফরসঙ্গীর মধ্যে আটজন দেশে ফিরেছেন। অন্যরা খালেদা জিয়ার সঙ্গে ফিরবেন।

এক প্রশ্নের জবাবে এনামুল হক বলেন, ‘খালেদা জিয়ার সঙ্গে ছেলে তারেক রহমানের ফেরার সম্ভাবনা নেই। তারেক রহমানের ফেরা নির্ভর করছে রাজনৈতিক বন্দোবস্তের ওপর। আর চিকিৎসা শতভাগ শেষ হলেই দেশে ফিরবেন ম্যাডাম। আমি, এ জেড এম জাহিদ হোসেন, তাবিথ আউয়াল ম্যাডামের সঙ্গে আছি। এ ছাড়া ম্যাডামের নিরাপত্তা কর্মকর্তা ও গৃহপরিচারিকা সঙ্গে আছেন।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।