খালেদা-তারেককে ‘ফাঁসাতে ষড়যন্ত্র!’: দুদকের সাবেক চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে ও মিথ্যা অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক চেয়ারম্যান, কমিশনার ও সচিবসহ চারজনের বিরুদ্ধে মামলা করার আবেদন করা হয়েছে।

রবিবার (১৮ মে) ঢাকার একটি বিচারিক আদালতে এ আবেদন করেন হারুন অর রশিদ নামের এক ব্যক্তি। আদালত তার জবানবন্দি গ্রহণ করেছে এবং আগামী ২৫ মে এ বিষয়ে আদেশ দেওয়ার দিন ধার্য করেছে।

আবেদনে যাদের আসামি করার আবেদন জানানো হয়েছে, তাঁরা হলেন দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী, সাবেক কমিশনার হাবিবুর রহমান, আবুল হাসান মনজুর ও সাবেক সচিব মোখলেস উর রহমান।

মামলার আবেদনে অভিযোগ করা হয়, অভিযুক্ত ব্যক্তিরা পরিচিত ও অজ্ঞাতনামা আরও কিছু ব্যক্তির সঙ্গে মিলে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা করার পূর্বে ‘মিথ্যা অভিযোগ সৃষ্টির উদ্দেশ্যে’ পরিকল্পনা, বৈঠক ও ষড়যন্ত্রে লিপ্ত হন। যা বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।