খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ ২০২৫
ঢাকা খিলক্ষেত মধ্যপাড়া এলাকায় ধর্ষণের অভিযোগে মব সৃষ্টি করে এক যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয় বাসিন্দারা। ওই ব্যক্তিকে থানায় নেওয়ার সময় পুলিশের গাড়ি ভাংচুর করা হয়।
মঙ্গলবার (১৮ মার্চ) রাতে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
এ ঘটনায় খিলক্ষেত থানার ওসিসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ধর্ষণের অভিযোগে গণপিটুনির শিকার যুবককে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি মো. কামাল হোসেন জানান, খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় ধর্ষণের অভিযোগে মব সৃষ্টি করে এক যুবককে মারধর করছিলেন স্থানীয়রা। খবর পেয়ে অভিযুক্ত যুবককে আটক করে খিলক্ষেত বাজারে এলে কয়েকশো স্থানীয় বাসিন্দা পুলিশের ওপর হামলা চালায়।
হামলায় পুলিশের গাড়ি ভাংচুর করা হয়। তাছাড়া এতে পুলিশ সদস্যরাও আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
খবরওয়ালা/এমইউ