খিলগাঁওয়ে বাসার ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর খিলগাঁওয়ের সি-ব্লকে নিজ বাসার ছাদ থেকে পড়ে মো. আসিফ আনোয়ার (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আসিফ বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেন এবং আমেরিকান প্রবাসী ছিলেন।

শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় ছাদ থেকে পড়ে গুরুতর আহত অবস্থায় তাকে মুগদা হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। 

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, আসিফ খিলগাঁও সি-ব্লক ৫১৬ নম্বর বাসার আনোয়ারুল ইসলামের ছেলে। তিনি বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে আমেরিকায় যান এবং মানসিক সমস্যার চিকিৎসার জন্য কিছুদিন আগে দেশে আসেন। পুনরায় আমেরিকায় ফিরে যাওয়ার প্রস্তুতি চলছিল বলে জানায় পরিবার।

তিনি আরও জানান, খবর পেয়ে মুগদা হাসপাতালের জরুরি বিভাগের ট্রলি থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়। আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি ছাদ থেকে নিচে পড়ে যান। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।