খুলনায় এনসিপির সভায় দুই গ্রুপের হাতাহাতি

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা ও মহানগর শাখার মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতেই দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নগরীর বিএম ভবনে এ পরিস্থিতি সৃষ্টি হয়।

গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার এবং বিশেষ অতিথি ছিলেন দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মোল্যা রহমাতুল্লাহ।

সভায় উপস্থিত একাধিক সূত্র জানায়, কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শেষে স্থানীয় নেতাদের মতামত গ্রহণ শুরু হলে পরিস্থিতি উত্তেজিত হয়ে ওঠে। বিতর্কিত কয়েকজনের উপস্থিতি নিয়ে আপত্তি জানালে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়।

আরেক সূত্র জানায়, স্থানীয় নেতাদের বক্তব্যের সময় আহম্মদ হামিম রাহাত গ্রুপের নাঈম বক্তব্য দেওয়ার চেষ্টা করলে কেন্দ্রীয় সংগঠক অহেদ অনির সমর্থক ইমন আপত্তি জানান। মুহূর্তেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হাতাহাতির ঘটনা ঘটে।

কেন্দ্রীয় নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হন। একপর্যায়ে হট্টগোলের কারণে সভা আগেভাগেই শেষ করে দেওয়া হয়।

তবে এ বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, “বিষয়টি তেমন কিছু না। যা হয়েছে প্রোগ্রাম শেষে হয়েছে। এটি প্রোগ্রামেরই অংশ না।” অপর যুগ্ম আহ্বায়ক তানজিল মাহমুদও বলেন, “দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। এটি তেমন গুরুতর কিছু নয়।”

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।