খোকসায় জমি নিয়ে সংঘর্ষ আহত-৬

fay 010 29 1 24 খোকসায় জমি নিয়ে সংঘর্ষ আহত-৬
খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়া খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের রাধানগর গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দ-গ্র“পের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে ৬ জন গুরুতর আহত অবস্থায় খোকসা হাসপাতালে ভর্তি রয়েছে। এ বিষয়ে আহত ফরহাদ পরামানিক (৩৫) জানান, কোর্টে মামলাকৃত জমি হঠাৎ গতকাল (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮ দিকে আমার বাড়ির আঙ্গিনার ৭ শতক জমি জোরপূর্বক দখল করতে আসে, আমরা বাধা প্রদান করলে রাধানগর গ্রামের মৃত রজব খানের ছেলে আইয়ুব খান (৬০) নায়েব খান (৪৫) আজিজ খান (৪০) সহ ৭-৮ জন মিলে তারা আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আমার বাবা মো.ইব্রাহিম প্রামাণিক (৭৫) মোঃ হারেজ পরামানিক (৬৫) ও আমার স্ত্রী অলকা নাজনীন (২৯) তাদের হাতে থাকা খুনতা ও দেশীয় অস্থরের আঘাতে গুরুতর আহত হয়। অভিযুক্ত নায়েব খান (৪৫) ও আজিজ খান (৪০) হাসপাতালে চিকিৎসারত অবস্থায় স্থানীয় সাংবাদিককে বলেন, কোর্টে মামলা চালিয়ে আমরা তিনবার ডিগ্রী পেয়েছি, গ্রাম্য সালিশের মাতুব্বাররা আমাদের জমি দখল নিতে বলেছে কিন্তু তারা কোন ভাবেই আমাদের জমি দখল দিবে না, তবে আঘাতের কথা প্রশ্ন করলে তিনি বলেন, ফরহাদরা প্রথমে আমাদের উপর আক্রমণ করে আমরা ঠেকাতে গেলে হয়তো একটু লাগতে পারে। এ বিষয়ে খোকসা থানা অফিসার ইনচার্জ (ওসি) আননূর জায়েদ বলেন এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দু-পক্ষের অভিযোগ দায়ের হয়েছে।

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।