খোকসা প্রতিনিধি ॥ খোকসা থানা পুলিশের অভিযানে ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী আরিফুল ইসলাম (২৭) কে গ্রেফতার করা হয়েছে। সে কুষ্টিয়া জেলার খোকসা থানার উথলী গ্রামের জব্বার প্রামানিক’র ছেলে। খোকসা থানা সূত্রে জানা যায় শুক্রবার (১৯ জানুয়ারি) এসআই(নি.) হাফিজুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সের সমন্বিত প্রচেষ্টায় মাদক ব্যবসায়ী আরিফুল ইসলাম গাঁজা সহ গ্রেফতার পূর্বক নিয়মিত মাদক মামলা রুজু করা হয়। থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে চলমান অভিযান অব্যাহত আছে বলে জানান থানার অফিসার ইনচার্জ আননূর যাযেদ।




