‘গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি’ মিছিল শেষে ফেরার পথে ইসলামী আন্দোলনের নেতা নিহত

বরগুনার আমতলীতে ‘গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি’ উপলক্ষে মিছিল শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় নিহত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতা। মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় আমতলী উপজেলার ঘটখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মাওলানা মো. রেজাউল করিম (৪৫) গুলিশাখালী ইউনিয়ন ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক ও আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদরাসার আইসিটি বিভাগের প্রভাষক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে আমতলী পৌরসভায় ইসলামী আন্দোলন ও জামায়াতে ইসলামীর উদ্যোগে সমাবেশ ও বিজয় মিছিল শেষে রেজাউল করিম মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে ঘটখালী এলাকায় কুয়াকাটাগামী ছান্দা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ সময় সঙ্গে থাকা আব্দুল হক মল্লিক নামে অপর একজন আহত হন। দুর্ঘটনার খবরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ চালকসহ বাসটি আটক করলে রাত ৯টার দিকে অবরোধ তুলে নেন তারা।

বরগুনা জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমী বলেন, আমরা রেজাউল করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, ঘাতক বাসের চালক, হেলপার ও সুপারভাইজারকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।