গণপরিবহণ মালিক-শ্রমিক, যাত্রী ও পথচারীদের প্রতি ডিএমপির নির্দেশনা

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে বাস টার্মিনাল কেন্দ্রিক গণপরিবহণ মালিক-শ্রমিক,যাত্রী ও পথচারীদের জন্য নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (১জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঈদযাত্রা নিরাপদ, সুগম ও নির্বিঘ্ন করার জন্য ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসাবে পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে গণপরিবহণ মালিক-শ্রমিক ও যাত্রীসাধারণকে নিম্নোক্ত বিষয়গুলো মেনে চলার জন্য অনুরোধ করা হয়- ১. বাস যাত্রার সিডিউল অনুযায়ী টার্মিনাল থেকে বাস ছাড়তে হবে। ২. যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। ৩. যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার ও হয়রানি করা যাবে না। ৪. একই সিট একাধিক যাত্রীর কাছে বিক্রয় করা যাবে না সহ ১৪ দফা নির্দেশনা জারি করা হয়। 

গণবিজ্ঞপ্তিতে যাত্রীদের উদ্দেশ্যে বলা হয়েছে, ১. সড়কের যত্রতত্র দাঁড়িয়ে বাসে না উঠে নির্দিষ্ট টার্মিনাল/কাউন্টারে গিয়ে বাসে উঠতে হবে। ২. অপরিচিত কারো দেওয়া কোনো খাবার বা পানীয় গ্রহণ করা যাবে না-সহ ৬ দফা নির্দেশনা।

এদিকে পথচারীদের উদ্দেশ্যে জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রিজ ও আন্ডারপাস দিয়ে রাস্তা পারাপারসহ তিন দফা নির্দেশনা দেওয়া হয়।

খবরওয়ালা/এফএস 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।