গণভোটের ব্যালট হবে রঙিন: ইসি সচিব

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হলেও, গণভোটের ব্যালট রঙিন কাগজে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উভয় ক্ষেত্রেই পোস্টাল ব্যালট ব্যবহৃত হবে। জাতীয় নির্বাচনের ব্যালট সাদা কাগজে কালো প্রতীক থাকবে, আর গণভোটের ব্যালট রঙিন কাগজে যে কোনো দৃশ্যমান কালি ব্যবহার করা হবে।

তিনি আরও জানান, আগামী ৫ ডিসেম্বরের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে এবং নির্বাচনি প্রস্তুতি সেই অনুযায়ী এগোনো হবে। সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে এবং প্রবাসীরাও অংশ নিতে পারবেন।

ব্যালট প্রিন্টিং বিষয়ে সরকারি প্রেসের সঙ্গে যোগাযোগ শুরু করা হয়েছে বলেও জানান ইসি সচিব।

 

খবরওয়ালা /এসএস

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।