গাইবান্ধায় ইটভাটার গর্তে মিলল শিশুর মরদেহ

গাইবান্ধার সাঘাটায় ইটভাটার গর্ত থেকে সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের হাপানিয়া এলাকার এসএসবি ইটভাটার গর্ত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুর নাম জোনায়েদ মিয়া। তিনি হাপানিয়া গ্রামের এমদাদুল হকের ছেলে।

স্বজনরা জানান, বুধবার সকালের দিকে বাড়ির পাশে খেলছিল জোনায়েদ মিয়া। এরই মধ্যে হঠাৎ সবার অজান্তে নিখোঁজ হয় সে। খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুরের দিকে এসএসবি ইটভাটার একটি গর্তের পানিতে তার ভাসমান মরদেহ দেখা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় জোনায়েদ মিয়ার মরদেহটি গর্ত থেকে উদ্ধার করা হয়।

শিশু নিহতের বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশাহ আলম বলেন, ওই স্থানে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়।

খবরওয়ালা/টিএ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।