গাইবান্ধায় নববধূকে বাসর রাতে গণধর্ষণের অভিযোগ, স্বামীসহ ৭ জন আটক

গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের ওসমানেরপাড়া গ্রামে এক নববধূকে বাসর রাতে গণধর্ষণের অভিযোগ উঠেছে। 

গুরুতর অবস্থায় তাকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় নববধূর স্বামী আসিফ মিয়াসহ সাতজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন সাঘাটা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২৭ আগস্ট) পারিবারিকভাবে বিয়ে হয় আশাদুল ইসলামের ছেলে আসিফ মিয়ার সঙ্গে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ভাগগরীব গ্রামের নাজিম উদ্দিনের মেয়ের। দেনমোহর ধার্য করা হয় ২ লাখ ৩০ হাজার টাকা। বিয়ের পর নববধূকে স্বামীর বাড়িতে নেওয়া হয়। বৃহস্পতিবার রাতে তিনি গণধর্ষণের শিকার হন বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার দুপুরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাহাদ আল আসাদ জানান, ওই নারীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক নির্যাতনের আলামত পাওয়া যায়। অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিকেলে পাঠানো হয়।

সাঘাটা থানার এসআই আমিনুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আসিফ মিয়াসহ সাতজনকে আটক করা হয়েছে। প্রকৃত ঘটনা তদন্তের পর জানা যাবে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।