গাজায় আরও ৬৫ ফিলিস্তিনিকে হত্যা করলো বর্বর ইসরায়েল

বর্বর ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় আরও অন্তত ৬৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার সকাল থেকে ইসরায়েলি বাহিনী ১৬টি আবাসিক ভবন এবং বাস্তুচ্যুত মানুষদের আশ্রয় দেওয়া একটি স্কুল ধ্বংস করেছে।

এদিকে সম্প্রতি এক অনুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আত্মবিশ্বাসী কণ্ঠে অঙ্গীকার করেছেন, ফিলিস্তিন রাষ্ট্র বলে কিছু থাকবে না।

অধিকৃত পশ্চিম তীরে একটি নতুন ও বড় আকারের বসতি স্থাপন প্রকল্পের চুক্তি সইয়ের অনুষ্ঠানে এই অঙ্গীকার করে বিশ্বজুড়ে নিন্দিত নেতা নেতানিয়াহু বলেন, ফিলিস্তিনের অস্তিত্ব থাকবে না।

জেরুজালেমের ঠিক পূর্বে অবস্থিত ইসরায়েলি অবৈধ বসতি মাআলে আদুমিমে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা আমাদের অঙ্গীকার পূরণ করব। ফিলিস্তিন রাষ্ট্রের কোনো অস্তিত্ব থাকবে না।

ওই জায়গাটি আমাদের জন্য নির্ধারিত। আমরা আমাদের উত্তরাধিকার, আমাদের ভূখণ্ড ও আমাদের নিরাপত্তাকে সমুন্নত রাখব। আমরা এই নগরীর জনসংখ্যা দ্বিগুণ করব।’

সূত্র:আর জাজিরা

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।