নেপালের নতুন প্রধানমন্ত্রীর স্বামী একজন ‘বিমান ছিনতাইকারী’

রাজনৈতিক অস্থিরতা ও অচলাবস্থার মধ্যেই নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। বুধবার জেন জি আন্দোলনের সমর্থনে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

কার্কি ২০১৬ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ও বিচার বিভাগের স্বাধীনতার প্রতি দৃঢ় অঙ্গীকারের কারণে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন।

ভারতের বারাণসীর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণকালে তাঁর পরিচয় হয় স্বামী দুর্গা প্রসাদ সুবেদির সঙ্গে। সুবেদি ছিলেন নেপালের ইতিহাসে প্রথম বিমান ছিনতাইয়ের ঘটনায় জড়িত।

১৯৭৩ সালের ১০ জুন রয়্যাল নেপাল এয়ারলাইন্সের বিরাটনগর থেকে কাঠমান্ডুগামী একটি বিমান তিনজন সশস্ত্র ব্যক্তি ছিনতাই করে ভারতের ফোর্বসগঞ্জে অবতরণে বাধ্য করে। প্রায় ৪ লাখ ডলার লুট করা হয়, যেটি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের তহবিল হিসেবে ব্যবহারের অভিযোগ রয়েছে। এই ছিনতাই পরিকল্পনার পেছনে নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালার ভূমিকার কথাও শোনা যায়।

পরে গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীরা জামিনে মুক্তি পান এবং ১৯৮০ সালের গণভোটের আগে নেপালে ফিরে আসেন। তবে যাত্রীরা সবাই নিরাপদে ফিরে আসেন এবং লুট হওয়া অর্থ দার্জিলিংয়ে সরিয়ে নেওয়া হয়।

তথ্যসূত্র : হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।