সাপ ধরার সময় দংশনে ওঝার মৃত্যু

শেরপুরে সাপ ধরার সময় দংশনে জামাল মিয়া (৭০ নামে এক ওঝার মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। মৃত ওঝা শেরপুর সদর উপজেলার কামারের চর এলাকার ডোবার চর গ্রামের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল ৩টার দিকে ওঝা জামাল উদ্দিন পার্শ্ববর্তী এলাকা ৪নং চরে একটি বিষাক্ত সাপ ধরতে যান। ধরার সময় সাপটি তার হাতের আঙ্গুলে কামড় দেয়। কিন্তু ওঝা বিষয়টি আমলে নেয়নি। ঘণ্টা দুয়েক পরে ওঝার শরীরে বিষক্রিয়া শুরু হলে তার শ্বাসকষ্ট শুরু হয়। পরে তার অবস্থার অবনতি হলে দ্রুত সদর হাসপাতালে আনা হয়।

মৃতের স্বজনদের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে জানান হাসপাতালে এন্টিভেনাম নেই। পরে একটি এন্টিভেনাম বাহির থেকে সংগ্রহ করে দেওয়ার পরেও তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকলে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ  হাসপাতালে রেফার করা হয়। পরে ওঝাকে ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে শেরপুর ময়মনসিংহ সড়কের নকলা এলাকায় তার মৃত্যু হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিয়া জানান,  হাসপাতালে এন্টিভেনাম সরবরাহ আছে। রোগীর সঙ্গে এন্টিভেনাম নিয়ে কি হয়েছে, তা আরএমওকে (আবাসিক মেডিকেল অফিসার) জানানো হয়েছে। বিষয়টি দেখা হবে।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।