গাজায় ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে কুমারখালীতে বিক্ষোভ মিছিল

কুষ্টিয়ার কুমারখালীতে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর কুমারখালী কেন্দ্রীয় বড় জামে মসজিদ থেকে মাদরাসা ছাত্র কল্যাণ ফোরামের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

সর্বস্তরের মুসলিম জনতার অংশ গ্রহণে বিক্ষোভ মিছিলটি হলবাজার বক চত্বর দিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড গোল চত্বরে এসে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন-সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির আফজাল হোসাইন, পাথরবাড়িয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মিজানুর রহমান, কুমারখালী এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আব্দুল হালিম, সমাজসেবক আশিকুল ইসলাম চপল, এপিপি এ্যাড : রবিউল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালী উপজেলা শাখার আহ্বায়ক ছাত্রনেতা আব্দুর রহমান প্রমুখ।

বিক্ষোভকারীরা বলেন, ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকরের পরও ইসরায়েল গাজায় একের পর এক নির্মম বর্বরতা চালাচ্ছে। জাতিসংঘ শুধু বিবৃতি দিয়ে তাদের দায়িত্ব শেষ করেছে।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।